প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৮:২১ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২৪, ১০:৪৭ পূর্বাহ্ণ
লংগদুতে প্রাথমিক বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

রাংগামাটি জেলার লংগদু উপজেলার ইসলাম পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়ছে।
রবিবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২ ঘটিকায় কালাপাকুজ্জা ইউনিয়নের ইসলাম পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানের ও প্রাক্তন ছাত্র সংসদ এর সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে এবং প্রাক্তন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সহকারী শিক্ষক মোঃ আব্দুল হালিমের সঞ্চালনায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্রাথমিক শিক্ষা অফিসার এম কে ইমাম উদ্দিন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কালাপাকুজ্জা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল বারেক দেওয়ান।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিক হুমায়ুন কবির।হোসেনপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিকের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মোবারক হোসন,কালাপাকুজ্জা ইউনিয়নের ৩৯০ নং মৌজার হেডম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী,প্রধান শিক্ষক সমিতির সভাপতি সুনীতি চাকমা,প্রধান শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মীর শাহ আলম চৌধুরী,প্রধান শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,প্রধান শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক সহ কালাপাকুজ্জা ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ।
এ-সময় বক্তারা শিক্ষা বিস্তারের লক্ষ্যে নানাবিধ আলোচনা করেন আলোচনা শেষে অতিথিবৃন্দ বিদায়ী শিক্ষক হুমায়ুন কবিরের মাঝে ক্রেস্ট,সম্মাননা স্মারক সহ উপহার এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.