প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৮:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ণ
লংগদুতে ধর্ষণের প্রতিবাদে গুলশাখালী বাসীর বিক্ষোভ মিছিল

নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ ও ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকের বিচার নিশ্চিতের দাবিতে লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে গুলশাখালী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ।
মঙ্গলবার ( ১১ মার্চ) বিকেল ৫টায় চৌমুহনী বাজারের মুল সড়ক গুলো বিক্ষোভ মিছিল সহকারে প্রদক্ষিণ করে মোটরসাইকেল স্টেশন ও রেন্ডি গাছ সংলগ্ন তিন রাস্তা মোরে এসে গুলশাখালী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে ঘন্টাব্যাপি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে অংশনেয় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ স্থানীয় জনসাধরণ। এসময় ধর্ষণকারীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় সমাবেশকারীরা। বিক্ষোভ মিছিলের লোকজন জানান, দেশে বিচারহীনতার চর্চা চলতে পারে না, কোন ধর্ষকের ঠাই এদেশের মাটিতে হতে পারে না। যদি বিচার বিভাগ সঠিক ভাবে বিচার না করে তবে দেশে ধর্ষণের মত ন্যাক্কার জনক কাজ আশংকা জনক হারে বৃদ্ধি পাবে।নারীর নিরাপত্তা নিয়ে আতঙ্কে থাকবে পরিবার পরিজন।
এমন ঘটনার আগেই যেখানে নারী নির্যাতনের ঘটনা ঘটবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত সময়ের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে। নারী-শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তরা।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.