প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৮:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১২, ২০২৫, ১:০৮ অপরাহ্ণ
রামপালে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে সংখ্যালঘু পরিবারের জমি দখলের অপবাদ দিয়ে অভিযোগ ও প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন গাববুনিয়া এলাকার মোঃ ফিরোজ মল্লিক নামের এক ব্যক্তি।
শনিবার(১১ জানুয়ারি) দুপুর ১ টায় উপজেলার রামপাল সদর ইউনিয়নের হাতীরবেড় এলাকার প্রাইমারি স্কুল প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে জানান, গত ৮ জানুয়ারি সহকারী পুলিশ সুপার (মোংলা) সার্কেল বরাবর জোরপূর্বক জমি দখলের অভিযোগ দায়ের করেন ভাগা এলাকার মৃত নরেন্দ্রনাথ মন্ডলের মেয়ে তিথি মজুমদার।
অভিযোগে আমিসহ স্থানীয় আকবর হোসেন আকো, নাছির সরদার, আকবর শেখ, হালিম শেখ, সেকেন্দার সরদার ও পরিতোষ মন্ডলের নাম উল্লেখ করেন। এছাড়াও আমাদের ওপর অভিযোগ আনেন, আমরা তার মৎস্য ঘেরের অনেক টাকার মাছ ও কাঁকড়া আত্মসাৎ করতেছি। প্রকৃতপক্ষে আমরা কোন জমি জোরপূর্বক দখলই করি নাই। আমরা আমাদের জমিতে শান্তিপূর্ণভাবে ভোগদখলে আছি। অভিযোগ দায়ের পরে 'সংখ্যালঘু পরিবারের জমি দখল’ শিরোনামে কয়েকটি অনলাইন পত্রিকায় নিউজ প্রকাশিত হয়েছে। একটি কুচক্রী মহলের পরামর্শে তিথি মজুমদার সমাজে আমাদের সম্মানহানির চেষ্টা চালাচ্ছে। আমি মিথ্যা অভিযোগ ও প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
এ বিষয়ে কথা বলার জন্য তিথি মজুমদারের মোবাইল ফোনে একাধিকবার কল করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.