প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৮:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ণ
রামপালে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে প্রকাশ্যে কৃষি ঋণদান কর্মসূচি অনুষ্ঠিত

শেখ মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাগেরহাট রামপালে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে প্রকাশ্যে কৃষি ঋণদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।২৯ অক্টোবর বুধবার সকাল ১১.০০ টায় উপজেলা অডিটোরিয়ামে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।খুলনা বিভাগীয়, মহাব্যবস্থাপক, বিকেবি, মোঃ আবু হাশেম মিয়া তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে প্রকাশ্যে কৃষি ঋণদান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ব্যবস্থাপক, বিকেবি, রামপাল শাখা,বাগেরহাট, নিপন হালদার এর সভাপতিত্ব এবং সিনিয়র অফিসার অমিত কুমার সরকার এর সঞ্চালনায় এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী অফিসার তামান্না ফেরদৌসি এবং মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক, বিকেবি,মূখ্য আঞ্চলিক কার্যালয়, বাগেরহাট মোঃ তরিকুল ইসলাম খান।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জনাব অলিউল রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা জনাব জাহাঙ্গীর হোসেন,রামপাল প্রেস ক্লাবের সভাপতি ফকির আতিয়ার রহমান , সাংবাদিক মোঃ আকাশ উজ্জামান শেখ, সাংবাদিক মো: নুরজামাল শেখ এবংউপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কৃষি খাতে নিজেদের স্বাবলম্বী করার লক্ষ্যে ঋণ গ্রহীতা ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা বলেন কৃষিখাতে প্রান্তিক কৃষকদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে কৃষি ব্যাংকের কার্যক্রম বিষয় এবং ঋণ গ্রহীতাদের উদ্দেশ্যে উক্ত অর্থের যথাযথ ব্যবহারের জন্য অনুরোধ জানান , কৃষি ব্যাংক সব সময় কৃষকদের কথা ভাবে তাই কৃষকদের ও উচিত প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখা সেজন্য সকলকে কৃষি ব্যাংকের লেনদানের
প্রতি আহ্বান জানান এবং ঋণের অর্থ যথা সময়ে পরিশোধের জন্য আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে সুবিধাভোগী কৃষকদের মাঝে সর্বমোট ৮৫ লক্ষ টাকা কৃষি ঋণ প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.