প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৯:০১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৭, ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ণ
রামপালে চারদিন ধরে নিখোঁজ শিশুর মরদেহ নদী থেকে উদ্ধার

বাগেরহাটের রামপালে গত চারদিন ধরে নিখোঁজ হওয়া শিশু মোঃ আবু তাহলা (৪) শিশুর মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে দাউদখালী নদীর সগুনা দক্ষিণ পাড়া এলাকায় মোঃ আজিজ শেখের জাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শিশু আবু তালহা উপজেলার পার গোবিন্দপুর এলাকার মোঃ তারেক শেখ ও সাদিয়া বেগম দম্পতির সন্তান।
শিশুটি গত চারদিন আগে তার বাড়ি থেকে ফয়লা বাজারে আসতে গিয়ে পথিমধ্যে হারিয়ে যায়। পরবর্তীতে তার পরিবার অনেক খোঁজাখুঁজি করে কোথাও তার সন্ধান পায়না। সামাজিক যোগাযোগ মাধ্যমেও শিশুটি হারিয়ে গিয়েছে বলে একাধিক পোস্ট করা হয়। পরবর্তীতে শিশুর বাবা রামপাল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
স্থানীয়রা জানায়, সোমবার ১২টার দিকে বাড়ির পার্শ্ববর্তী খালে মাছ ধরার জাল দেখা যায় একটি বাচ্চার মরদেহ। পরবর্তীতে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে নিখোঁজ হওয়া তালহার পরিবারকে জানায়, তারা এসে উদ্ধার হওয়া মরদেহটি তালহার বলে শনাক্ত করে।
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, বাইনতলা ইউনিয়নের দাউদখালী নদী থেকে নিখোঁজ হওয়া শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.