প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৮:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ৭:৪৮ অপরাহ্ণ
রামপালে ওয়ার্ল্ড ভিশনের নগদ আর্থিক সহায়তা পেলো ৩৮০ হতদরিদ্র পরিবার

বাগেরহাটের রামপালে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় ওয়ার্ল্ড ভিশন রামপাল এরিয়া প্রোগ্রামের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার হুড়কা, রামপাল সদর, রাজনগর ও বাঁশতলী ইউনিয়নের ৩৮০ টি হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হতদরিদ্র পরিবারের মাঝে সহায়তার ১৮,৩০০ টাকা করে সুবিধাভোগী পরিবারের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী। এসময় সুবিধাভোগীদের মাঝে অর্থসহায়তা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার লিটন মন্ডল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল থানার অফিসার ইনচার্জ(ওসি) সেলিম রেজা, সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর রহমান। উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের ইশিতা বৈরাগী, পার্থ সারথি দোবে, সৈয়দ ইসতিয়াক আহমেদ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.