প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৭, ২০২৬, ৫:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৫, ২০২৬, ৫:৩৪ পি.এম
রামপালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত: র্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিতঃ

রামপালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত: র্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিতঃ
মোঃ মাসুম বিল্লাহ।
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি- দৈনিক অনন্ত বাংলা।
"ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের রামপালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষ্যে র্যালি, দুর্যোগ মোকাবেলা বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর, ২০২৬) সকাল ১০:৩০ টায় রামপাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সার্বিক সহযোগিতা প্রদান করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী অফিসার জনাব তামান্না ফেরদৌসি। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব জি.এম. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রামপাল উপজেলার সহকারী (ভূমি) অভিজিৎ চক্রবর্তী,রামপাল থানার ওসি (তদন্ত) সুব্রত বিশ্বাস, সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা, রামপাল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল কুদ্দুস তালুকদার, রামপাল উপজেলা নির্বাচন অফিসার সাদিক বিন জামান, আইসিটি অফিসার রনিক হালদার, রামপাল ওয়ার্ল্ড ভিশন সিনিয়র প্রোগ্রাম অফিসার নাথন চৌকিদার, রামপাল প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য বাকি বিল্লাহ, রামপাল প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ মাসুম বিল্লাহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ফায়ার সার্ভিসের সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.