প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৮:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৫, ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ণ
মোহনগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নেত্রকোনার মোহনগঞ্জে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি হৃদয় আহম্মেদকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার কাজিয়াটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হৃদয় আহম্মেদ উপজেলার কাজিয়াটি গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে। মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, প্রায় ৬ মা আগে মাদকের একটি মামলায় হৃদয়ের এক বছরের সাজা দেন আদালত। পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পর থেকে পলাতক ছিলেন হৃদয়। গোপন সংবাদে মঙ্গলবার ভোরে কাজিয়াটি গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি আমিনুল ইসলাম বলেন, আদালতে সাজার রায় ঘোষণা হওয়ার পর থেকে হৃদয় পলাতক ছিলেন। ভোরে গোপন সংবাদে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.