প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৮:২২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৩০, ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ণ
মোহনগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

নেত্রকোনার মোহনগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে শুকুর আলী (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১২টার দিকে উপজেলার খুরশিমুল গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।শুক্কুর আলী উপজেলার খুরশিমুল গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে। মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্কর আলীর কোন ভাই নেই। তার মা ও বোনেরা ঢাকায় চাকরি করে। গ্রামে একাই বসবাস করতো বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে গ্রামের একটি পুকুরে কচুরিপানার ভেতর উপুর হয়ে থাকা অবস্থায় শুক্কুরের লাশ দেখতে পায় এলাকার লোকজন। পরে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। স্থানীয়দের বরাতে ওসি আমিনুল ইসলাম বলেন, শুক্কুর আলী মৃগী রোগে আক্রান্ত ছিলো। মা ও বোনেরা ঢাকায় চাকরি করার কারণে গ্রামে একাই বসবাস করতো শুক্কুর। মানুষের দোকানের সামনে বা কারো ঘরের সামনে রাত্রি যাপন করতো। গাঁজা খাওয়ারও অভ্যাস ছিলো তার। রাতে পুকুর পাড় দিয়ে হেঁটে যাওয়ার সময় হয়তো পরে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওসি আরও বলেন, শুক্কুরের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। তবে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.