প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৭:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৫, ২০২৫, ৮:০১ অপরাহ্ণ
মোহনগঞ্জে জামায়াতের বিরামপুর ইউনিয়ন কর্মী সম্মেলন

নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) উপজেলার কচুয়াচর মাদ্রাসা মাঠে এ সম্মেলনের আয়োজন করে দলটির বড়কাশিয়া বিরামপুর ইউনিয়ন শাখা।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহনগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারী জায়েদ হাসানের সঞ্চলনায় বড়কাশিয়া বিরামপুর ইউনিয়নের সভাপতি হাফেজ সোহরাব আলী খানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, নেত্রকোনা জেলা সহকারী সেক্রেটারী অধ্যাপক মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ময়মনসিংহ মহানগরীর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আল হেলাল তালুকদার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেত্রকোণা জেলার উলামা বিভাগের সভাপতি মাওলানা নূরুল্লাহ ভূইয়া, সমাজ সেবক ডা: ফজলুল হক, মোহনগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মোফাজ্জল হোসেন সবুজ, নায়েবে আমীর টি এম হামিদ উল্লাহ তালুকদার,কর্মপরিষদ সদস্য হাফিজ আল মাহমুদ, মাও:এমদাদুল হক, রফিক আহমেদ রাসেল প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.