প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৯:০১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৩, ২০২৫, ২:০৮ অপরাহ্ণ
মেডিকেলে পড়ার স্বপ্ন পূরণ হলো নেত্রকোনার মেয়ে জুঁইয়ের

নেত্রকোনার মেয়ে নুসরাত জাহান জুঁই (১৮)। বাবা মারা গেছেন ১৫ বছর আগে। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল ডাক্তার হয়ে মানুষের সেবা করার। তার সেই অদম্য ইচ্ছা এখন পূরণ হওয়ার পথে। চলতি বছর নীলফামারী সরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন জুঁই।
নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের ৫নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুসরাত জাহান জুঁই (১৮)। দুই ভাই-বোনের মধ্যে সে ছোট। উপজেলার একটি বেসরকারি হাসপাতালে কর্মরত আছেন তার মা ফাতেমা খাতুন। জুঁই ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী। ২০২২ সালে সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। বিজ্ঞান বিভাগে পান জিপিএ- ৫। ২০২৪ সালে এইচএসসি পাস করেন সুসং সরকারি মহাবিদ্যালয় কলেজ থেকে। সেবারও পান জিপিএ-৫। মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়ায় গর্বিত তার বিদ্যাপীঠ, শিক্ষক ও এলাকার লোকজন। ফল প্রকাশের পর থেকেই আত্মীয়-স্বজন থেকে শুরু করে শিক্ষক,সহপাঠী ও এলাকাবাসীর শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন নুসরাত জাহান জুঁই (১৮)। এতে আপ্লুত তার মা ও ভাই।
জুঁইয়ের মা ফাতেমা খাতুন বলেন,আল্লাহর অশেষ রহমত ও শিক্ষকদের সহযোগিতায় মেয়ে মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে। আমার মেয়ে মেডিকেলে চান্স পাওয়ায় আমি গর্বিত। এ জন্যে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার মেয়ে মানবিক চিকিৎসক হোক, এটাই আমার চাওয়া। এই বিষয়ে জুঁই বলেন,এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান আমার মা ও ভাই ফাহিমের। আমি ছোট থেকেই মানুষের সেবা করার লক্ষ্য নিয়ে লেখাপড়া করে চলেছি। মহান আল্লাহ আমার সেই ইচ্ছা পূরণ করেছেন। আমি যেন সফলতার সঙ্গে মেডিকেলে লেখাপড়া শেষ করে চিকিৎসাসেবার মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করতে পারি, এ জন্য আমি সবার দোয়া চাই।উল্লেখ্য, গত রোববার প্রকাশিত মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফলাফলে ৪৯৩২তম স্থান অর্জন করেন জুঁই।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.