প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৭:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ১:৫৫ অপরাহ্ণ
মানবিক কর্মকান্ডে প্রশংসিত নবাগত ইউএনও খবিরুল আহসান

নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার নবাগত ইউএনও খবিরুল আহসান একজন মানবিক মানুষ হিসেবে এর আগে পূর্বধলা উপজেলায় পরিচিতি লাভ করেছেন। তিনি পূর্বধলায় বিভিন্ন সময় হতদরিদ্র-অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় দিয়েছেন। তিনি বারহাট্টায় যোগদানের আগে জেলার কেন্দুয়া ও নেত্রকোনা সদর উপজেলায় সহকারী কমিশনার ভূমি ও পূর্বধলা উপজেলায় ইউএনও হিসেবে সফলতার সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্ব পালন করেন। তিনি পূর্বধলা উপজেলায় যোগদানের পর থেকে পাল্টে গেছে অনেক দৃশ্যপট। বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে বাস্তবায়ন করার লক্ষ্যে মাঠ পর্যায়ে নিরলসভাবে নিয়োজিত ছিলেন তিনি। পূর্বধলায় যোগদানের পর থেকে সার্বক্ষণিক সেবামূলক কাজ করে মানবিক ইউএনও হিসেবে উপজেলাবাসীর কাছে পরিচিতি লাভ করেছেন। নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রবেশ করতে লাগে না কোনো অনুমতি। ইচ্ছা করলে যে কেউ তার অফিসে বিনা-অনুমতিতে প্রবেশ করতে পারেন। আরো জানা গেছে, পূর্বধলা উপজেলায় যোগদানের কিছুদিন পর শুরু হয় জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষভাবে সম্পন্ন করেন। তার নজরদারির কারণে নির্বাচনী পরবর্তী সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি। মনোরম পরিবেশে এই গুরুত্বপূর্ণ নির্বাচনে ভোটাররা তাদের মূল্যবান ভোট প্রয়োগ করতে পেয়ে সন্তোষ প্রকাশ করেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রেখে ছিলেন। পূর্বধলা উপজেলায় ইভটিজিং, মাদক, খাবার হোটেল, নিষিদ্ধ কারেন্ট জাল, লোকাল ট্রাক চলাচল, অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন; অবৈধ বালু ব্যবসা বন্ধ করার জন্য তার রয়েছে বিশেষ নজরদারি। রাস্তাঘাট নির্মাণ, সরকার কর্তৃক বরাদ্দ উপহার, ভূমিসহ ঘর হস্তান্তরে রয়েছে তার বিশেষ সুনাম।
পূর্বধলায় ইউএনও'র প্রশংসা করে অনেকেই বলেন, শত বছর বেঁচে থাকুক মানবিকতার এমন মহৎ মানুষটি। এমন দৃষ্টান্ত রয়েছে অনেক। উপজেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের সহযোগিতা নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন। আশ্রয়ণ প্রকল্পের গৃহহীনদের ঘর দেওয়া কার্যক্রম তার কার্যালয় থেকে সরাসরি পরিচিত হয়ে এসেছে। এ প্রকল্পে উপকারভোগীদের সঠিকভাবে মূল্যায়ন করা হয়েছে।উপজেলা পরিষদের মাসিক সভা, আইন-শৃঙ্খলা মিটিংসহ সরকারি যাবতীয় অনুষ্ঠান পালন করতে দেখা গেছে। এলাকার অসহায় হতদরিদ্র মানুষের মধ্যে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম কোনো ধরনের ঝামেলা বিহীনভাবে চলে এসেছে। এ ছাড়া তার কার্যালয়ে কোনো ধরনের অভিযোগ আসলে ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা গেছে। ইউএনও খবিরুল আহসানের প্রতি পূর্বধলা উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের ভালোবাসা থাকবে আজীবন।আরো জানা গেছে, বারহাট্টা উপজেলার নবাগত ইউএনও খবিরুল আহসানের বদলির আদেশ প্রত্যাহারের জন্য পূর্বধলা উপজেলার সকল শ্রেণী পেশার মানুষ শেষ পর্যন্ত মানববন্ধন ও প্রতিবাদ করেছেন।বারহাট্টা উপজেলার মানবিক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খবিরুল আহসানের বদলির আদেশ প্রত্যাহার করে তাকে পুনর্বহালের দাবিতে শেষ পর্যন্ত রেলপথ অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে পূর্বধলায়। গত মঙ্গলবার সকালে উপজেলাবাসীর ব্যানারে উপজেলা পরিষদের সামনের সড়কে এই কর্মসূচি পালিত হয়েছে। এর আগে গত ৫ ডিসেম্বর পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খবিরুল আহসানকে বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করে প্রজ্ঞাপন জারি করে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়। পরে ইউএনওর বদলির খবর শোনার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ উপজেলাজুড়ে বদলি প্রত্যাহারের জন্য ছাত্র-জনতা ও সুধীমহলসহ সবার মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
এদিকে অবহেলিত বারহাট্টা উপজেলাবাসীকে সঠিক দিক নির্দেশনা দিতে খবিরুল আহসানের মতো একজন মানবিক অফিসারের বর্তমানে খুব প্রয়োজন। আরও জানা গেছে, গত বছরের ৩০ অক্টোবর খবিরুল আহসান পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পান। যোগদানের পর থেকে তিনি সৎ, নিষ্ঠার সঙ্গে উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডসহ তরুণ সমাজকে খেলাধূলামুখী করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। এরেই ধারাবাহিকতা বজায় রাখতে উপজেলা নির্বাহী অফিসার খবিরুল আহসানের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন অবহেলিত বারহাট্টা উপজেলাবাসী। বারহাট্টায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো: খবিরুল আহসান জুয়েল। সদ্য বিদায়ী ইউএনও ফারজানা আক্তার ববি এর স্থলে গত বুধবার (১৮ ডিসেম্বর) রাতে বারহাট্টা উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তিনি যোগদান করেন তিনি। জানা যায় উপজেলা নির্বাহী অফিসার পদে এটি তার দ্বিতীয় কর্মস্থল। নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মো: খবিরুল আহসান জুয়েল, ৩৫ তম বিসিএস পরিক্ষায় উত্তীর্ণ হয়ে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ে সহকারি কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। তারপর তিনি কেন্দুয়া ও নেত্রকোনা সদর উপজেলায় সহকারি কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।সর্বশেষ নেত্রকোনার পূর্বধলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। মো: খবিরুল আহসান জুয়েল জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদ থেকে এমএস ডিগ্রী অর্জন করেন। নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার জানান, তিনি উপজেলার সার্বিক উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাবেন। তিনি আগামী দিনগুলোতে উপজেলায় তার দায়িত্ব পালনে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.