
পুকুরে মাছ ধরতে গিয়ে মাছের বদলে পাওয়া গেল একটি চায়না রাইফেল। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেল ৫টার দিকে নোয়াখালীর চাটখিলে থানার পুকুরে এ ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে থানার ভেতরের পুকুরে গোসল করতে নামেন থানায় কর্মরত এএসআই আব্দুল আলীম ইসলাম। এসময় ঘাটের পশ্চিম পাশে একটি বড় মাছ দেখতে পান তিনি। মাছ ধরার জন্য ঘাটের পশ্চিম পাশে গেলে তার পায়ে লোহার মতো কিছু একটা লাগে। পরে পাশে থাকা এএসআই বাছির উদ্দিনকেও ডাক দেন তিনি। পানির উপরে তুলে দেখা যায় সেটি একটি চায়না রাইফেল।
এর আগে, গত ৫ আগস্ট চাটখিল থানায় হামলা-অগ্নিসংযোগ করে থানার অস্ত্রাগার লুট করা হয়। আগ্নেয়াস্ত্রটি কীভাবে থানার পুকুরে এলো, সে বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ।
চাটখিল থানার ওসি মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী অস্ত্র উদ্ধারের তথ্য নিশ্চিত করে অনন্ত বাংলাকে বলেন, গত ৫ আগস্ট থানা থেকে বেশ কিছু অস্ত্র দুর্বৃত্তরা লুট করে নিয়ে যায়। এর মধ্যে এখনো ১১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা যায়নি। লুণ্ঠিত অস্ত্রের মধ্যে চাটখিল থানার ৩টি চায়না রাইফেল রয়েছে। উদ্ধারকৃত চায়না রাইফেলটি কাগজ পত্রে মিলিয়ে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.