প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৬:১০ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ৬:৩০ অপরাহ্ণ
মাইনীমুখ মডেল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

লংগদু উপজেলার মাইনী মুখ মডেল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ২৫ ফেব্রুয়ারী ) সকালে বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক রফিকুন্নেছার সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক তাজ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কফিলউদ্দিন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা শাখার আমির মাওলানা নাছির উদ্দীন, মাইনী মুখ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ফেরদৌস আলম,বীর মুক্তিযোদ্ধা মীর শাহনেওয়াজ চৌধুরী, মীর শাহআলম সহ প্রমুখ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার কফিলউদ্দিন মাহমুদ শিক্ষার্থীদের পরিপূর্ণ মানসিক ও শারীরিক বিকাশে শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চার উন্মুক্ত সুযোগ জরুরি বলে মন্তব্য করে পড়াশুনার পাশাপাশি প্রতিযোগিতামূলক খেলাধুলা ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের পড়ালেখার সাথে মানবিক গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষা, খেলাধূলা এবং সংস্কৃতি একে অপরের পরিপূরক। ক্রীড়া, শিল্প-সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। যার ফলে শিক্ষার্থীরা নিজেদের সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে। শুধু পড়া লেখায় নয়, ভাল মানুষ এবং সুনাগরিক হতে হলে খেলাধুলার এবং শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার কোন বিকল্প নেই।
নবীন ও বিদায়ী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন,তোমরা আগামীর ভবিষ্যৎ তোমরা আগামীর বাংলাদেশ বিনির্মানে ভুমিকা রাখতে নিজেদের লেখা পড়ার মাধ্যমে আলোকিত করবে এমনটাই প্রত্যাশা।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.