প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৯:০১ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৪, ৫:৪২ অপরাহ্ণ
মহান বিজয় দিবস উপলক্ষে গোমস্তাপুরে জামায়াতের বর্ণাঢ্য র্যালী

মহান বিজয় দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জামায়াতের বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর জামায়াতের উদ্যোগে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ থেকে বের হওয়া র্যালীটি শহর প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও চাঁপাইনবাবগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও রহনপুর পৌর মেয়র প্রার্থী তরিকুল ইসলাম বকুল, উপজেলা জামায়াতের আমীর ইমামুল হুদা, সেক্রেটারি মাওলানা মশিউর রহমান, পৌর জামায়াতের আমীর মনিরুজ্জামান ডাবলু, সেক্রেটারি মানিক রায়হান, জেলা(পূর্ব) ছাত্র শিবিরের সভাপতি মুক্তারুল ইসলাম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.