প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৮:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৬, ২০২৫, ২:৩৫ অপরাহ্ণ
“ময়মনসিংহ রেঞ্জের মাসিক ও ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বুধবার (১৫ জানুয়ারি) নেত্রকোনার দূর্গাপুরের বিজয়পুর ময়মনসিংহ রেঞ্জের ডিসেম্বর/২০২৪ মাসের মাসিক ও ৪র্থ ত্রৈমাসিক (অক্টোবর-ডিসেম্বর/২৪) অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান। এসময় সভায় ডিআইজি অত্র রেঞ্জের বিভিন্ন ধরনের অপরাধ পর্যালোচনা করেন এবং ইউনিট প্রধানদেরকে অপরাধ প্রশমনের ক্ষেত্রে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। বিশেষ করে নারী ও শিশু নির্যাতন, সম্পত্তি সংক্রান্ত অপরাধ, চোরাচালান, মাদক এর মত অপরাধগুলো সমাজ থেকে দূর করার জন্য চার জেলার এসপিকে বিট পুলিশিং কার্যক্রম, মোবাইল পেট্রোলিং , রাত্রিকালীন চেকপোস্ট বৃদ্ধি করার মাধ্যমে এনফোর্সমেন্ট তরান্বিত করার নির্দেশনা দেন।
উক্ত সভায় ডিআইজি বলেন, আমাদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। চাঁদাবাজি, ছিনতাই ও খুন বন্ধ করতে আমাদের শতভাগ চেষ্টা করতে হবে। সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের মাধ্যমে চাঁদাবাজি ও মাদকসহ সকল অপরাধ দমন করতে হবে। থানা গুলোকে আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে এবং জনগণের আস্থার জায়গা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। সকলে সম্মিলিতভাবে কাজ করলে পুলিশের প্রতি জনগণের পূর্ণ আস্থা ফিরে আসবে। মামলা ও জিডি তদন্তে অগ্রগতি আরো বাড়াতে হবে। মামলা তদন্তে কোন নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয় সে ব্যপারে সতর্ক থাকতে হবে। চোরাই মোবাইল ফোন উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। চোরাই মোবাইল ফোন কোথায় বিক্রি করা হয়, সেগুলো চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ট্রাফিক ব্যবস্থাপনার ক্ষেত্রে সেক্ষেত্রে থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ পারস্পরিক সমন্বয় করে দায়িত্ব পালন করবে। এছাড়াও বিট পুলিশিং কার্যক্রম ত্বরান্বিত করার মাধ্যমে অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কমিউনিটি এনগেজমেন্ট বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন ডিআইজি।
এসময় উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ),মোঃ আবুল কালাম আযাদ; পুলিশ সুপার (অপারেশনস্), মোঃ জহিরুল ইসলাম বিপিএম [অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত]; কমান্ডেন্ট (পুলিশ সুপার), আইএসটিসি- ময়মনসিংহ, রাশিদা বেগম পিপিএম [অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত]; রেঞ্জ ডিআইজি'র কার্যালয়, ময়মনসিংহের পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),মোহাম্মদ নুরে আলম বিপিএম; পুলিশ সুপার, (ক্রাইম ম্যানেজম্যান্ট),মোঃ ফয়েজ আহমেদ পিপিএম; পুলিশ সুপার ময়মনসিংহ কাজী আখতার উল আলম; পুলিশ সুপার ট্যুরিস্ট পুলিশ, ময়মনসিংহ রিজিওন,মোঃ ছাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম; পুলিশ সুপার, পিবিআই, ময়মনসিংহ,মোঃ রকিবুল আক্তার; পুলিশ সুপার, নেত্রকোণা মির্জা সায়েম মাহমুদ পিপিএম-সেবা; পুলিশ সুপার, শেরপুর, মোঃ আমিনুল ইসলাম; পুলিশ সুপার, জামালপুর,সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম; রেঞ্জ ডিআইজির কার্যালয় ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), মোরশেদা খাতুন; সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) এস. এম. আসিফ আল হাসান সহ নেত্রকোণা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
উক্ত সভায় জুম ক্লাউড এ্যাপস্ এর মাধ্যমে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন অতিরিক্ত ডিআইজি (কমান্ড্যান্ট),২- এপিবিএন, মুক্তাগাছা; অতিরিক্ত ডিআইজি, এটিইউ, ময়মনসিংহ ডিভিশন; পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ, ময়মনসিংহ রিজিওন; পুলিশ সুপার, সিআইডি, ময়মনসিংহ সহ রেঞ্জাধীন জেলা সমূহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্/ ডিএসবি); সকল সার্কেল অফিসার, কোর্ট পুলিশ পরিদর্শকগণ। এসময় অভিন্ন মানদন্ডের আলোকে ডিসেম্বর-২০২৪ মাসের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে: শ্রেষ্ঠ জেলা হিসেবে পুলিশ সুপার, ময়মনসিংহ, কাজী আখতার উল আলম; শ্রেষ্ঠ সার্কেল হিসেবে ইসলামপুর সার্কেল, জামালপুর, অভিজিত দাস, সহকারী পুলিশ সুপার; শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ -মোঃ সোহেল রানা,পুলিশ পরিদর্শক (নিঃ), অফিসার ইনচার্জ, নালিতাবাড়ী থানা, শেরপুর; শ্রেষ্ঠ এসআই - মোঃ আমিনুল ইসলাম, এসআই (নিঃ), নেত্রকোণা মডেল থানা, নেত্রকোণা; শ্রেষ্ঠ এএসআই - মোঃ জাহাঙ্গীর আলম, এএসআই (নিঃ), ইসলামপুর থানা, জামালপুরদের কে পুরস্কার প্রদান করেন রেঞ্জ ডিআইজি।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.