
ভোলার লালমোহনে প্রায় ৩০ কেজি ওজনের একটি চিত্রা হরিণ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) জোয়ারের পানিতে হরিণটি মেঘনা নদী দিয়ে ভেসে মঙ্গলসিকদার বাতিরখাল এলাকার নদীরপাড়ে আসে। এ সময় উৎসুক জনতা হরিণটিকে দেখে ধাওয়া দেয়। হরিণটি তখন ভীত হয়ে এদিক সেদিক ছুটিছুটি করতে থাকে। এক পর্যায়ে স্থানীয় জনতা হরিণটিকে ধরার পর ইউনিয়ন বিএনপির নেতা মো. ইউসুফ মিয়া হরিণটির ব্যাপারে থানায় খবর দিলে লালমোহন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হরিণটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, অতি জোয়ারের পানিতে হরিণটি লোকালয়ে চলে আসে। খবর পেয়ে লালমোহন থানা পুলিশ হরিণটিকে উদ্ধার করে নিয়ে আসে। আমরা বন বিভাগের কর্মকর্তাদের খবর দিয়েছি তারা আসলে হরিণটিকে তাদের দায়িত্বে দেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.