প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৭:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৯, ২০২৫, ৫:৫৩ অপরাহ্ণ
ভোলার লালমোহনে ওপেন হাউজ ডে

"পুলিশই জনতা- জনতাই পুলিশ' এই মুল মন্ত্রকে নিয়ে ভোলার লালমোহনে ওপেন হাউজ ডে উপলক্ষ্যে উম্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লালমোহন থানার উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে থানার নিচতলায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক।
এসময় জলদস্যু, চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজী, সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, দূর্নীতি, বাল্য বিবাহ, ইভটিজিং, কিশোরগ্যাং, মোবাইলের অপব্যবহার, যৌতুক এবং বিভিন্ন বিরোধ সংক্রান্ত বিষয় নিয়ে উম্মুক্ত আলোচনা করা হয়।
অন্যান্যের মধ্যে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার অরিত সরকার, শিক্ষানবিশ পুলিশ সুপার হুমায়ুন কবির, লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল, প্রেসক্লাবের আহবায়ক সোহেল মোঃ আজিজ শাহীনসহ উপজেলার বিভিন্ন স্টেকহোল্ডারগণ।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.