প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৮:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩০, ২০২৪, ৫:১৫ অপরাহ্ণ
ভোলায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ভোলায় বোরহানউদ্দিনে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর)সন্ধ্যা ৮টার দিকে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের শেষ সীমানা ডাওরী বাজার সংলগ্ন ব্রিজের পশ্চিম পাশে ডাওরী খাল
থেকে এ মরদেহ উদ্ধার করেন বোরহানউদ্দিন থানা পুলিশ।
স্থানীয়রা জানায়, বিকাল আনুমানিক ৪.১৫ ঘটিকার সময় নামাজ শেষ করে সেখানে গেলে হঠাৎ একটি নিথর দেহ দেখতে পায় । পরে বোরহানউদ্দিন থানায় খবর দেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে এখনো মরদেহটির পরিচয় পাওয়া যায়নি এখন।
এবিষয়ে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ ছিদ্দিক জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ টি উদ্ধার করে বোরহানউদ্দিন থানার নিয়ে এসেছি। মৃত ব্যক্তির পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে শনাক্তের জন্য চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সকালে মর্গে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.