
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় "মানব সেবা ব্লাড ফাউন্ডেশন" বাংলাদেশ এর পক্ষথেকে নদমূলা ইউনিয়ন কমিটির অনুমোদন দেয়া হয়েছে। ২৪ অক্টোবর রোজ শুক্রবার "মানব সেবা ব্লাড ফাউন্ডেশন" বাংলাদেশ এর পক্ষথেকে এ তথ্য নিশ্চিত করেছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পরিচালক মুহাম্মাদ মেহেদী হাসান।
এছাড়াও "মানব সেবা ব্লাড ফাউন্ডেশন" বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মুহাম্মাদ মেহেদী হাসান, সভাপতি তানজিম হাসান কামাল, সাধারণ সম্পাদক তৌহিদ আহমেদ, ভান্ডারিয়া উপজেলার সভাপতি রাকিব হাওলাদার, সাধারণ সম্পাদক জাহিদুরল কবির জনি এর স্বাক্ষরিত এ কমিটির প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেন তারা। সৈয়দ মহিউদ্দিন সাগর সভাপতি, সাইফুল মোল্লা সাধারণ সম্পাদক, আলভি হাওলাদার সাংগঠনিক সম্পাদক সহ মোট ৬১ জন সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেয়া হয়। এ সময়, এ সময় প্রতিষ্ঠাতা ও পরিচালক মুহাম্মদ মেহেদী হাসান স্বেচ্ছাসেবক মূলক বক্তব্য রাখেন এবং নবগঠিত এ কমিটির ঘোষণা দেন।
"সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি" এই স্লোগানকে সামনে রেখে মানব সেবায় কাজ করে আসছে "মানব সেবা ব্লাড ফাউন্ডেশন" বাংলাদেশ। সেই সাথে সংগঠন এর সকল সদস্যর পক্ষ থেকে নবগঠিত ইউনিয়ন কমিটির সকলের জন্য শুভেচ্ছা ও অভিন্দন জানিয়েছেন। তিনি বলেন, কমিটিতে নাম বা পদবী থাকাটা মুখ্য বিষয় নয়, যিনি স্বেচ্ছাসেবক তিনি সব সময় ভালো কাজের সাথে থাকার চেস্টা করেন, অনেকে আছেন কমিটিতে নাম না থাকলে বিভিন্ন ধরনের কথা বলেন এবং স্বেচ্ছাসেবকমূলক কাজে বাধা প্রদান করেন, আসলে এমন মানুষ স্বেচ্ছাসেবক হতেই পারেনা! স্বেছাসেবক কোন দলের বা সংগঠন এর সাথে জরিত সেটা দেখার বিষয় নয়, আমরা দল মত নির্বিশেষে সকলকে নিয়ে স্বেচ্ছাসেবক মূলক কাজ করতে চাই। আশাকরি সকলেই যার যার অবস্থান থেকে ভালো কাজে সহযোগিতা করবেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.