পিরোজপুর জেলার ভান্ডারিয়া পৌর বাজার আহবায়ক কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আহবায়ক, উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার এবং সদস্য সচিব হয়েছেন পৌরসভার সচিব মোঃ আনোয়ার হোসেন।
১৯ সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকাল ৫ ঘটিকায় ভান্ডারিয়া সার্কিট হাউস মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার, অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম,
পৌরসভার সচিব মোঃ আনোয়ার হোসেন, স্থানীয় জন প্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীগন এবং বাজারের ব্যবসায়ীগন।
এ সময় বাজারের ব্যবসায়ীগন ও উপস্থিতিদের পক্ষথেকে মতামত প্রকাশ করেন বাজারের উন্নয়ন, পরিবেশ সুন্দর রাখা, যানযট নিরাশন ও দ্রুত সময়ের মধ্যে নির্বাচিত কমিটি প্রদানের জন্য।
উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার জানান, বাজারের মান উন্নয়ন এর জন্য আজকের এই মত বিনিময় সভা। সকলের মতামত জানিয়েছেন, আমরা লিপিবদ্ধ করে রেখেছি আলোচনা সাপেক্ষে এগুলো বাস্তবায়ন করা হবে। এ সময় তিনি আরো জানান, ব্যবসায়ীদের নির্বাচনের মাধ্যমে খুব শিগ্রই বাজার কমিটি গঠন করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.