পিরোজপুর ভান্ডারিয়ায় সোমবার বিকাল ৩ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার এর সভাপতিত্বে ভান্ডারিয়া পৌরসভার বাজার উন্নয়ন মূলক কর্মকান্ডের বিষয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ভান্ডারিয়া বাজারকে পরিস্কার পরিছন্ন রাখা ও পরিবেশ সুন্দর রাখার জন্য যা কিছু প্রয়োজন তার ব্যবস্থা গ্রহন করার আলোচনা হয়। এছাড়াও বাজারের পরিছন্ন রক্ষা করার লক্ষ্যে প্রতিটি দোকানের সামনে ব্যবসায়ীদের নিজ উদ্যোগে ময়লার ঝুড়ি রাখা বাধ্যতামূলক করা হয়েছে। যার দোকানের সামনে ময়লার ঝুড়ি থাকবেনা তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে জানানো হয়।
আলহাজ্ব বাদশা জোমাদ্দার তার বক্তব্যে জানান, পৌর বাজার কমিটির কার্যক্রম বন্ধ। নতুন করে বাজার কমিটি করা হোক এবং তা ভোটের মাধ্যমে হোক। সবাই মিলে কমিটির মাধ্যমে বাজারকে সুন্দরভাবে পরিচালনা করবো।
এইচ এম শামিম তার বক্তব্যে জানান, ভান্ডারিয়া পৌর বাজারের খাজনা সকলের পক্ষথেকে আলহাজ্ব সোহেল মঞ্জুর সুমন সাহেব দিয়ে দিয়েছেন বাজারের ব্যবসায়ীদের সুবিধার জন্য। তিনি বলেন সকলের সহযোগিতায় ভান্ডারিয়া বাজার সুন্দর ভাবে পরিচালনা হোক।
দেলোয়ার হোসেন বিপ্লব তার বক্তব্যে জানান, বাজারের পরিবেশ সুন্দর রাখার জন্য সকলের সচেতন হতে হবে।ফুটপাত দখল মুক্ত করতে হবে।
নাসির উদ্দিন তার বক্তব্যে জানান, সুপারি পট্টি ঘাটলায় প্রায় তিন চারশো মানুষ ওজু গোসল করেন। সেখানে বাজারের ময়লা আবর্জনা ফেলার কারনে সাধারণ মানুষের কস্ট হয় জরুরী ব্যবস্থা গ্রহন করা দরকার।
ইউএনও রেহেনা আক্তার সকলের বক্তব্য শোনার পরে সিদ্ধান্ত দেন যে, খুব শিগ্রই বসায়ীদের ভোটের মাধ্যমে বাাজার কমিটি করার উদ্যোগ গ্রহন করা হবে এবং এ লক্ষ্যে আগামী ২০ জুলাই ভান্ডারিয়া সার্কিট হাউস মাঠে বিকাল ৫ ঘটিকায় মত বিনিময় সভা করার ঘোষণা দেন।
ট্রাক ও কাভার ভ্যান এর মালামাল রাত ৮ টা থেকে সকাল ৮ ঘটিকার মধ্যে লোড আনলোড করা হবে।
এ নিয়ম অমান্য করলে ট্রাক বা কাভার ভ্যান চালক নয় যারা মালামাল আনবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। অটো গাড়ির চালকদের বিষয় সিদ্ধান্ত নেয়া হবে। বাজারে ট্রাফিক এর দায়িত্ব পালনের জন্য বাজারের ইজারাদারকে ব্যবস্থা নেয়ার জন্য বলেন। তিনি ভান্ডারিয়া বাজারের সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে সকল ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করছেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.