পিরোজপুরের ভান্ডারিয়া সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের মালিকানাধীন জায়গা দখল করে গড়ে ওঠা একাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন।
বুধবার (৩ সেপ্টেম্বর) ভান্ডারিয়া কাঠালিয়া আঞ্চলিক সড়কের শিকদার বাড়ির সামনে থেকে মহিলা কলেজ ব্রীজ পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার ও সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা।
সরকারি জমি দখল করে দোকানসহ অন্যান্য অবকাঠামো নির্মাণ করার কারনে ড্রেন করা সম্ভব হচ্ছিলোনা। পানি নিষ্কাশনের সুযোগ না থাকায় সামান্য বৃষ্টিতে নিয়মিত দূর্ঘটনাসহ যানবাহন চলাচলে জনগনের চরম দূর্ভোগ পোহাতে হয়েছে এতোদিন।
ভান্ডারিয়া পৌরসভার উদ্যোগে উচ্ছেদ অভিযান করে জমিতে নির্মিত বেশ কয়েকটি টিনশেড বিল্ডিং, দোকানপাট ও অন্যান্য কাঠামো ভাঙচুর করে অপসারণ করে ড্রেনসহ রাস্তা মেরামতের ব্যবস্থা করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার জানান, সড়কের পাশে এসব অবৈধ স্থাপনার কারণে পথচারী ও যানবাহনের চলাচলে বাঁধা ফলে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছিল।
জনস্বার্থে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সরকারি সম্পত্তি রক্ষায় নিয়মিত অভিযান চলবে। কাউকে কোন প্রকার ছাড় দেওয়া হবে না।
স্থানীয় এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সঠিক সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আগে চলাফেরা করতে কষ্ট হতো, আশাকরি এখন আর সেই কস্ট হবেনা। (ইউএনও) রেহেনা আক্তার এর প্রশংসা করে বলেন, তিনি অত্তান্ত ভালো মনের মানুষ। তিনি ভান্ডারিয়া আশার পরে অনেক কাজ করেছেন। ভান্ডারিয়ার ইতিহাসে তিনি শ্রেষ্ঠ।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.