নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
ভলান্টিয়ার ফর বাংলাদেশ (VBD)-এর ১৪ বছর পূর্তি উপলক্ষে আজ শুক্রবার লক্ষ্মীপুর জেলা টিম কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে কৃষ্ণচূড়া ও শিমুল গাছ রোপণ করা হয়, যা পরিবেশ রক্ষায় সংগঠনের অঙ্গীকারের প্রতিফলন। জেলা টিমের সদস্যরা উপস্থিত থেকে কর্মসূচি সফল করেন এবং ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব কার্যক্রম চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর এবং সচেতনতার বার্তা বহনকারী এক সুন্দর উদ্যোগ।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.