প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৭:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২১, ২০২৫, ৬:৫৬ অপরাহ্ণ
বেগমগঞ্জ বাকিপুর দাখিল মাদ্রাসার নব নির্বাচিত ম্যানেজিং কমিটিকে বিভিন্ন মহলের অভিনন্দন

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নস্থ বাকিপুর ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার নব নির্বাচিত ম্যানেজিং কমিটিকে গতকাল সকালে মাদ্রাসা মিলনায়তনে বিভিন্ন মহলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। নব নির্বাচিত কমিটির সভাপতি পদে বেগমগঞ্জের কৃতি সন্তান কর আইনজীবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিশিষ্ট সমাজসেবক নুর উদ্দিন নুরু, বিদ্যুৎসাহী পদে বিশিষ্ট ব্যবসায়ী এ বি এম জাহাঙ্গীর কবির, অভিভাবক সদস্য পদে মো. শফি উল্যা, গোলাম কিবরিয়া মাস্টার, মো.আবদুর রহিম, আবদুর রহিম (২), সংরক্ষিত (মহিলা) পদে বিবি আয়েশা, শিক্ষক প্রতিনিধি পদে মাকসুদুর রহমান অলটন, তানিয়া ফারহান ও হাফেজ ইসমাইল এবং পদাধিকার বলে সেক্রেটারি পদে মাদ্রাসার সুপার মো. ওয়ালী উল্লাহ নির্বাচিত হয়েছেন । নির্বাচিত কমিটিকে ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশনের নেতৃবৃন্দ, বেগমগঞ্জ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অংগসঠগনের নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠন এবং এলাকার সর্বস্তরের মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
নব নির্বাচিত সভাপতি নুর উদ্দিন নুরু বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের আলাদিনগর গ্রামের সমভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। তার বাবা মৃত অজি উল্যাহ এলাকার সুনামধন্য শিক্ষানুরাগী ও সমাজসেবক ছিলেন। তার বড় ভাই এডভোকেট মঈন উদ্দিন ঢাকা বার এসোসিয়েশনর এজিএস ও মেঝো ভাইও সুনামের সাথে একই পেশায় কর্মরত আছেন।
সভাপতি নুর উদ্দিন নুরু বলেন, আমি সব সময় আমার বাবার আদর্শকে লালন করার চেষ্টা করি। আমার বাবা আমৃত্যু মানুষের কল্যাণে কাজ করে গেছেন। এরই ধারাবাহিকতায় আমার ভাইয়েরাও সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন, এতদ্ব অঞ্চলে অত্র বাকিপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসাটি দ্বীনের আলো ছড়াচ্ছে। তাই মাদ্রাসার শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে সকলের সহযোগিতায় কাজ করার চেষ্টা করবেন বলে জানান।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.