প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৭:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৩০, ২০২৫, ৬:৫৬ অপরাহ্ণ
বাসার কার্নিশে অস্ত্র দেখে পুলিশে খবর দিলেন বিএনপি নেত্রী

নেত্রকোণা মডেল থানার এসআই শাহজাহান বলেন, বুধবার “সন্ধ্যায় বিএনপি নেত্রী আরিফা জেসমিন নাহিন বাসার কার্নিশে অস্ত্র থাকার কথা জানান। নেত্রকোণা শহরে তার বাসা থেকে পুলিশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। জানা গেছে বুধবার রাত ৯টার দিকে শহরের মোক্তারপাড়ায় বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী মহিলা দলের সাংগঠনিক সম্পাদক আরিফা জেসমিন নাহিনের বাসার কার্নিশ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয় বলে নেত্রকোণা মডেল থানার এসআই শাহজাহান খান জানান।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে- তিনটি রামদা এবং সাইকেলের গিয়ার দিয়ে বানানো তিনটি অস্ত্র।বিএনপি নেত্রী আরিফা জেসমিন নাহিন সাংবাদিকদের কাছে দাবি করেন, বুধবার “দুপুরের দিকে বাসার কেয়ারটেকার কার্নিশে দেশীয় অস্ত্র দেখতে পায়। তখন আমি ময়মনসিংহে ছিলাম। খবর পেয়ে সঙ্গে সঙ্গে নেত্রকোণার বাসায় আসি। পরে পুলিশে খবর দিলে তারা এসে এসব অস্ত্র উদ্ধার করে।
আমার বাসায় ডাকাতি এবং আমাকে ও বাসার অন্যদের হত্যার উদ্দেশ্যে এসব দেশীয় অস্ত্র রেখে প্রস্তুতি নিচ্ছিল কেউ। এ নিয়ে আমি শঙ্কার মধ্যে পড়েছি। এবিষয়ে জানতে চাইলে নেত্রকোনা মডেল থানার এসআই শাহজাহান বলেন, বুধবার “সন্ধ্যায় বিএনপি নেত্রী আমাদেরকে তিনতলা বাসার একতলার কার্নিশে অস্ত্র থাকার কথা জানান। পরে আমরা গিয়ে ছয়টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছি। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান এসআই।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.