প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৭:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২, ২০২৫, ৭:১৭ অপরাহ্ণ
বাড়ির আঙিনায় নানা ধরনের সবজি, ব্যাপক সাড়া ফেলেছেন অটো ড্রাইভার উজ্জ্বল

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভায় এক নম্বর ওয়ার্ড ধুলাউড়ি গ্রামে ভাড়া বাসায় থাকেন উজ্জল হোসেন নামের এক ব্যক্তি তিনি সখের বসত নিজ হাতে বপন করেন১টি লাউ বীজ। তার সঠিক পরিচর্যা ও যত্নের কারণে গাছটি তাড়াতাড়ি বেড়ে উঠে এবং ফল দেওয়া শুরু করে তা দেখে তিনি উৎসাহিত হয়ে আরো কিছু চাল কুমড়ো ও সিম চারা লাগায় তা থেকে তাদের পরিবারের সবজির চাহিদা পূরণ করে কিছু পরিমাণ সবজি বাজারে বিক্রিও করেন তিনি। ঐ বাড়িতে লাউ দেখার জন্য প্রতিদিন ভীড় করছে ছোট বড় অনেকে।
কৃষক উজ্জল হোসেন আরো জানিয়েছেন তার গাছে যে লাউ টি আছে তার বয়স মাত্র ১৫ থেকে ১৬ দিন ওজন হয়েছে প্রায় ১৪ থেকে ১৫ কেজির মত তিনি উৎসাহিত বোধ করছেন এবং যদি কৃষি অফিসের সহযোগিতা পায় তাহলে তিনি অটোরিকশা ছেড়ে মাঠে সবজি উৎপাদন করবে বলে জানিয়েছেন।
মুঠোফোনে গোমস্তাপুর উপজেলা কৃষি অফিসারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন উজ্জল হোসেন যদি বানিজ্যিক ভাবে সবজি উৎপাদন করতে চাই তাহলে তাকে কৃষি অফিসের পক্ষ থেকে ব্যাপক সহযোগিতা করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.