প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৭:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১, ২০২৫, ৭:০৫ অপরাহ্ণ
বাঙ্গাবাড়ি ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশর সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারাদেশে ৩ মাস ব্যাপী চলা ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার(০১ জানুয়ারি) বিকেলে বাঙ্গাবাড়ি ইউনিয়নের বাঙ্গাবাড়ি স্কুল ও কলেজ মাঠে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। বাঙ্গাবাড়ি ইউনিয়নে কৃষক দলের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা কৃষক দলের আহবায়ক তসিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক দলের সভাপতি আনারুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম (সেন্টু), রহনপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি জোহরুল ইসলাম, সাধারণ সম্পাদক, সাদিকুল ইসলাম,পার্বতীপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, বাঙ্গাবাড়ি ইউনিয়ন সাধারণ সম্পাদক নয়ন আলী, রাধানগর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান প্রমূখসহ কৃষক দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সঞ্চালনায় ছিলেন রহনপুর পৌর কৃষক দলের আহ্বায়ক তোহরুল ইসলাম। সমাবেশে উপস্থিত কৃষকদের বিভিন্ন সমস্যার কথা শুনেন অতিথিরা,এবং পরে সমাধানের জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন তারা ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের লিফট বিতরণ করেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.