প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৬:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৪, ২০২৫, ২:৪৯ অপরাহ্ণ
বাগেরহাট রামপালে পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপন

বাগেরহাট রামপালে ১১ই জুন সকাল এগারোটায় জুলাই আন্দোলনের অন্যতম নেতা ও সাবেক কেন্দ্রীয় সহ সমন্বয়ক, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সদস্য সচিব সরদার নাদিম মাহমুদ শুভ তার নিজ এলাকা রামপাল উপজেলায় বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন করেন।
এসময় তার সাথে বৃক্ষ রোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব সোলাইমান হোসেন রাহাত। আরো উপস্থিত ছিলেন রামপাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল গাজী ,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রামপাল উপজেলার ছাত্রনেতা মঈন শেখ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাগেরহাট জেলার সংগঠক সালাউদ্দিন আহমেদ সামি, রামপালে জুলাই আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্রনেতা তায়েব নূর,দ্যা রেড জুলাই বাগেরহাট জেলার সদস্য আশিক ফারাজী,দ্যা রেড জুলাই বাগেরহাট জেলার সংগঠক মাসুম বিল্লাহ, নুর জামাল শেখ,অপু হাসান,জিহাদ ইসলামসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
রামপাল থানা, রামপাল খেয়াঘাট, রামপাল সরকারি কলেজ, রামপাল মডেল মসজিদ,শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়সহ রামপাল উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষ রোপন করা হয়।
এইসময় সরদার নাদিম মাহমুদ শুভ বৃক্ষ রোপনের প্রয়োজনীয়তা সম্পর্কে সবাইকে অবগত করেন এবং সবাইকে বৃক্ষ রোপনে উদ্বুদ্ধ করতে বিভিন্ন পদক্ষেপ হাতে নেওয়ার কথা জানান। প্রতিমাসে বৃক্ষ রোপনের কর্মসূচি ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.