
'মেধা ও সততায় গড়ব সবার বাংলাদেশ' এ প্রতিপাদ্য কে নিয়ে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে লক্ষ্মীপুর শহর শাখার আয়োজনে বর্ণাঢ্য র্যালি, আলোচনা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার সকার ৯টায় লক্ষ্মীপুর পৌর শহরের রামগতি স্টেশন থেকে উত্তর স্টেশন পর্যন্ত র্যালি অনুষ্ঠিত হয়েছে। ছাত্রশিবির লক্ষ্মীপুর শহর শাখার উদ্যোগে বক্তব্যে ফরিদ উদ্দিন বলেন- যারা একটি সমৃদ্ধ দেশ, জাতি ও সভ্যতা গড়ে তুলতে পারে। এ জন্য প্রয়োজন দৃঢ়চেতা ও নৈতিকতা সম্পন্ন দেশপ্রেমিক তরুণ সমাজ।
তিনি আরও বলেন, ফলে স্বাধীনতার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও জাতির বহুল প্রত্যাশিত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলা সম্ভব হয়নি। জাতির এই প্রত্যাশা পূরণের জন্য আদর্শিক নেতৃত্ব ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মহান লক্ষ্য নিয়ে নানাবিধ প্রতিকূলতার মাঝে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের যাত্রা শুরু হয়। তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য সৎ, দক্ষ ও আদর্শিক নাগরিক তৈরির মাধ্যমে জাতির প্রত্যাশা পুরণ। এ লক্ষ্য পূরণে মহান আল্লাহ তায়ালার প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস, সীমাহীন ত্যাগ, সর্বোচ্চ ধৈর্য এবং গঠনমূলক কাজের মাধ্যমে ছাত্র শিবিরের লক্ষাধিক জনশক্তি এগিয়ে চলছে। সময়ের ব্যবধানে ছাত্রশিবির আজ দেশে সর্ববৃহৎ সুশৃঙ্খল ছাত্র সংগঠনে পরিণত হয়েছে।
অন্যদিকে ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে ইসলামী ছাত্রশিবির লক্ষ্মীপুর শহর শাখা।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.