প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৭, ২০২৬, ৬:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১১, ২০২৬, ১:৪৪ এ.এম
বন্যার্তদের পাশে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ- শিবগঞ্জের চরাঞ্চলে ত্রাণ বিতরণঃ

অহিদুজ্জামান রিপন।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি - দৈনিক অনন্ত বাংলা।
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বন্যা প্লাবিত দুর্গম চরাঞ্চল পরিদর্শনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) শিবগঞ্জ উপজেলার চর পাঁকা ও দুর্লভপুর ইউনিয়নের প্লাবিত এলাকা পরিদর্শন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য (এমপি) মোঃ হারুনুর রশীদ। পরিদর্শনকালে তিনি পানিবন্দী মানুষের সার্বিক অবস্থার খোঁজখবর নেন এবং স্থানীয় শীতার্ত ও দুর্গত পরিবারগুলোর হাতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সহায়তা তুলে দেন।
প্রতিটি পরিবারকে দেওয়া ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল:
* চাল: ১০ কেজি
* সরিষার তেল: ১ লিটার
* লবণ: ১ কেজি
* মসুর ডাল: ১ কেজি
* মুড়ি: ৫০০ গ্রাম
ত্রাণ বিতরণকালে সাবেক এমপি হারুনুর রশীদ বলেন, "বন্যা পরিস্থিতি মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও আমাদের দল সর্বদা সাধারণ মানুষের পাশে রয়েছে। দুর্গত এলাকার মানুষের জন্য প্রয়োজনীয় যেকোনো সহায়তা অব্যাহত থাকবে।"
এ সময় শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.