প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৭:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৬, ২০২৫, ২:০৫ অপরাহ্ণ
ফুলছড়িতে জলবায়ু ও জেন্ডার সমতা জোটের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

গাইবান্ধার ফুলছড়িতে জেন্ডার সমতা ও জলবায়ু জোটের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৫ জানুয়ারি) এসকেএস ফাউন্ডেশনের কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচির (ক্রিয়া) প্রকল্পের আওতায় মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় সুইডেন সরকারের অর্থায়নে এসকেএস ফাউন্ডেশনের ক্রিয়া প্রকল্প কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জেন্ডার সমতা ও জলবায়ু জোটের (জিকা) সভাপতি এস.এম ইব্রাহিম আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, এসকেএস ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর উম্মে কুলছুম ইলা, ইএসডিও'র কো-অর্ডিনেটর আবুল হাসেম, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাহ আলম যাদু, এসকেএস ফাউন্ডেশনের ক্রিয়া প্রকল্পের সমন্বয়কারী লাভলী খাতুন, নারী নেত্রী বিথী বেগম, ইয়ারন বেগম, শিক্ষক রওশন আলী, কাজী সবুজ মিয়া প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.