প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৬:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৭, ২০২৫, ৩:৪২ অপরাহ্ণ
ফিলিস্তিনে জায়নবাদী ইসরায়েলের গনহত্যার প্রতিবাদে যশোরে বিহ্মোভ সমাবেশ।

মোঃ সাজিদ হুসাইন, জেলা প্রতনিধি যশোর
যশোর শহরের দড়াটানা মোড়ে আজ (৭ এপ্রিল) সোমবার বেলা ১১ টার সময় ফিলিস্তিনে জায়নবাদী ইসরায়েলের গনহত্যার প্রতিবাদে যশোরের সর্বস্তরের ছাএ-জনতা মার্চ ফর প্যালেস্টাইন পালন করেন। এ সময় সেখানে যশোরের সর্বস্তরের ছাএ-জনতার পাসাপাসি বৈশম্য বিরোধী ছাত্র আন্দলোনের আহবায়ক রাশেদ খান ও মুখপাত্র ফাহিম আল ফাতহ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন ছাএ সংগঠন সেখানে উপস্থিত ছিলেন। সেখানে তারা ইসরায়েলের এবং নেতানিয়াহুর বিপক্ষে বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়। ইসরায়েল ফিলিস্তিনের নিরীহ শিশু নারী সহ সাধারণ মানুষের উপর যে নির্মম গণহত্যা ও অমানবিক নির্যাতন করছে তার প্রতিবাদ জানায়। তারা বলেন গাঁজায় নির্যাতিত ভাই - বোন নিস্পাপ শিশুদের কান্ন আমাদের হৃদয় কে ভেঙে দিচ্ছে। বাংলাদেশের প্রতিটি বিবেকবান মানুষের অন্তর আজ কাঁদছে। এসময় তারা আল্লাহর কাছে সাহায্য চেয়ে বলেন "হে পরম করুনাময়, আরশের আজিমের মালিক, আমরা আজ অসহায় অহ্মম আপনার ঐশী সাহায্য ছাড়া আমাদের আর কোনো পথ নেয়।
তারা বলেন যশোর সহ সারা বাংলাদেশে অবিলম্বে ইসরায়েলের পন্য সামগ্রি রাষ্ট্রিয় ভাবে বর্জন করতে হবে। এ ছাড়াও যশোর শহরে ইসরায়েলের পন্য সামগ্রির ডিপো বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়। সারা মুসলিম বিশ্বকে আহ্বান করে বলেন দুনিয়ার মুসলিম এক হও আমাদের ফিলিস্তিনের নিরীহ নির্যাতিত ভাই বোনের পাসে দাড়ান। আমাদের পবিত্র ভুমি আল-আকসা কে রহ্মা করুন। এছাড়াও ছাএ সংগঠনের নেতা কর্মির বক্তব্য পেস করেন। পরিশেষ "মার্চ ফর প্যালেস্টাইন" সমাবেশের মিছিল টি যশোর শহরের দড়াটানা থেকে কোর্ট মোড়ে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.