প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যা, ঘটনার নেপথ্যে কী?
তাপস রায়, দিনাজপুর- দৈনিক অনন্ত বাংলা।
দিনাজপুরের পার্বতীপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের রাবেয়ার মোড় সোনাপুকুর নামক স্থানে এ ঘটনাটি ঘটে।
নিহত শিক্ষকের নাম মনোরঞ্জন রায়। তিনি চকসুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং চিরিরবন্দরের ইসবপুর ইউনিয়নের বাসিন্দা।
জানা গেছে, মনোরঞ্জন রায় তার একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য সোনাপুকুর গ্রামে জান। এসময় পারিবারিক দ্বন্দ্বের জেরে কয়েকজন লাঠিসোঁটা নিয়ে তাকে পিটিয়ে হত্যা করে। এসময় স্থানীয়রা এক হামলাকারীকে আটক করে।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একজন হামলাকারীকে আটক করা হয়েছে। পারিবারিক দ্বন্দ্বের জেরে তাকে হামলা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.