
আজ বুধবার ভোর সকাল বেলা এয়ারপোর্ট থেকে প্রবাসীকে নিয়ে লক্ষ্মীপুরের দিকে আসার পথে চন্দ্রগঞ্জ পূর্ববাজারে মাইক্রোবাস খালে পড়ে ৩ নারী এবং ৪ শিশুসহ একই পরিবারের মোট ৭ জনের মৃত্যু।
চন্দ্রগঞ্জ পূর্ব বাজার বড় মসজিদ থেকে আরেকটু সামনে, লক্ষ্মীপুর নোয়াখালীর বর্ডারের নোয়াখালী অংশে পড়েছে।
ওমান ফেরত প্রবাসীকে আনতে একই পরিবারের ১০ জন এয়ারপোর্ট থেকে লক্ষ্মীপুরের উদ্দেশ্য ফেরার পথে ড্রাইভারের ঘুমের কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায়। গাড়িতে থাকা ৪ জন পুরুষ (প্রবাসী সহ) বের হতে পারলেও অনেক বেশি পানি থাকায় বাচ্চা এবং মহিলাদের কে উঠানো সম্ভব হয়নি বলে জানা যায়।
পরে ফায়ার সার্ভিস এসে প্রায় এক থেকে দেড় ঘন্টা পর উদ্ধার করে একে একে ৭ টা মরদেহ। যার মধ্যে ছিল ৩ জন মহিলা ও ৪জন শিশু।
সকলকেই মৃত বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের লোকজন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.