
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলায় ডা: মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের অর্থায়নে ও এম এইচ গ্লোবাল গ্রুপের সহযোগিতায় ১০ হাজার গরিব অসহায় মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে ।
এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার সকাল ১১ ঘটিকায় পাঁচগাও ইউনিয়ন পরিষদেও ডা: মোস্তফা-হাজেরা ফাউন্ডেশন ইফতার সামগ্রী বিতরণ করেন। পাঁচগাও ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চাটখিল উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রফিকুল ইসলাম রনি, গোলাপ হোসেন ফরহাদ।
উপস্থিত ছিলেন, পাঁচগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবু নাছের আশিক, ইউপি সদস্য আবুল কালাম আজাদ, শাহাজালাল মানিক, মো: হানিফ , মো: গোফরান, শেফালি বেগম, মারজাহান আক্তার ও নাসরিন আক্তার সুমি।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.