
লক্ষ্মীপুরের পরিবহন মালিক সমিতির সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৬ মার্চ) পুলিশ সুপার সম্মেলন কক্ষে পবিত্র মাহে রমজান এবং ঈদুল-উল-ফিতর উদযাপন উপলক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
লক্ষ্মীপুর জেলায় সর্ব-সাধারণের চলাচলের পথ সুগম করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে লক্ষ্মীপুর পরিবহন মালিক সমিতির সকল পর্যায়ের সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আকতার হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন - অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহা: রেজাউল হক, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মোঃ জামিলুল হক পিপিএম, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মোঃ রকিবুল হাসান পিপিএম, ডিআইও-০১ মোঃ মাহফুজুর রহমান, অফিসার ইনচার্জ (লক্ষ্মীপুর মডেল থানা) মোঃ আব্দুল মোন্নাফ, সকল টিআই ও সার্জেন্টগণ এবং পরিবহন মালিক সমিতির সভাপতি, সাধারণ-সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.