প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৭:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৮, ২০২৫, ৪:৩০ অপরাহ্ণ
পঞ্চগড়ের তেঁতুলিয়া টিউবওয়েলের পানিতে চেতনানাশক মিশিয়ে চুরি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সালবাহান হাট দাড়িয়াগছ এলাকায় টিউবওয়েলের পানিতে চেতনানাশক মিশিয়ে চুরির ঘটনা ঘটে।
ইফতারে সেই পানিতে চেতনানাশক থাকায় পানি পান করে অসুস্থ হয়ে পড়েন একই পরিবারের চারজন। পরে চোরেরা বাড়িতে হানা দিয়ে নগদ এক লাখ টাকা লুট করে নিয়ে যায় ।
লকার ভেঙে লাখ টাকা নিয়ে যায় চোরেরা ।
শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার শালবাহান ইউনিয়নের দাড়িয়াগছ গ্রামে ইজিবাইক চালক আব্দুল হামিদের বাড়িতে এ ঘটনা ঘটে।
অসুস্থদের মধ্যে রয়েছেন— আব্দুল হামিদ, তার স্ত্রী মালেকা বানু, ছেলে মেহেদী হাসান (২০) ও মেয়ে হিমা আক্তার হাবিবা (১৫)। তবে তারা সবাই শঙ্কামুক্ত আছেন এবং নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে পরিবারের লোক জন ।
আব্দুল হামিদের ছেলে মেহেদী হাসান জানান, ইফতারের সময় পরিবারের সবাই টিউবওয়েলের পানি পান করেন। পরে তিনি ও তার বাবা বাজারে বের হন। সেখানেই হঠাৎ প্রচণ্ড ঘুম পেয়ে শরীর দুর্বল লাগতে থাকে। সন্দেহ হলে তিনি দ্রুত বাড়িতে ফোন করেন। বাড়ি ফিরে দেখেন, তার মা ও বোন ঘুমিয়ে আছেন, আর চোরেরা খাটের ছোট টুল বক্সের তালা ভেঙে নগদ এক লাখ টাকা নিয়ে গেছে।
কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন এবং স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছিলেন। বাদামের বীজ কেনাবেচা করে জমানো টাকার বেশির ভাগই চুরি হয়ে গেছে। ঘটনার আগে বিকেলে স্থানীয়রা বাড়ির পাশে একটি সাদা মোটরসাইকেল ও একটি ইজিবাইকে কিছু লোককে দেখতে পেয়েছিলেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত কবির জানান, বিষয়টি সম্পর্কে তারা নতুন করে জানতে পেরেছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.