নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধেরহাট বাজার সংলগ্ন মাওলানা সুলতান আহাম্মদের বাড়িতে শনিবার সকালে গালফ এয়ার ট্রাভেল্স সার্ভিসেস এর উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আলহাজ্ব কাজী জাফর আহাম্মদ জুয়েল এর সভাপতিত্বে ও মাওলানা আতাউল্যাহ ফিরোজের সঞ্চালনায় উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইসলামি ব্যাংক চৌমুহনী শাখার ব্যাবস্থাপক হারুনুর রশিদ , সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম, গোরাপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সহ-সভাপতি হোসনে এলাহী শাকী, কাজী শিব্বির আহমেদ প্রমুখ।
প্রশিক্ষণে নোয়াখালীর বিশিষ্ট আলেমগণ, শিক্ষক, সরকারি কর্মকর্তাসহ বিভিন্নস্তরের ব্যাক্তিবর্গ ও হজ্বব্রত পালনকারীরা উপস্থিত ছিলেন। হজ্ব পালনকালীন বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে প্রশিক্ষণে আলোচনা করা হয়। পরে দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.