
নোয়াখালী সরকারি কলেজ বাংলা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েসনের উদ্যোগে সোমবার সকালে অধ্যক্ষ আব্দুল জলিল অডিটোরিয়ামে ঈদ পুনর্মিলনী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবার্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা ক্যাম্পাসে বর্নাঢ্য র্যালী বের করে।
অ্যালামনাই অ্যাসোসিয়েসনের সভাপতি আবদুল কাদের জনির সভাপতিত্বে ও ওসমান হায়দার চিশতি এবং হামিদা কবির সেপুর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন নোয়াখালী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক কাজী মো. রফিক উল্যাহ, অধ্যাপক বেলায়েত হোসেন, অধ্যাপক আমানত হোসেন দিদার,সহযোগী অধ্যাপক রাকিবুল আহসান কবির, সহযোগী অধ্যাপক সাইফুল আজিম, প্রথম ব্যাচের কামরুজ্জামান হাফিজ, রকি উদ্দিন রিপন,ভিপি আলা উদ্দিন, রায়হানা পারভীন লুনা,সোনাইমুড়ী সরকারি কলেজের আইসিটি শিক্ষক মাসুদ হায়দার চৌধুরী, ইঞ্জিনিয়ার স্বয়ম্ভু নাথ শাহা, অ্যাসোসিয়েসনের সেক্রেটারি মহিব উল্যাহ ভুট্টুসহ প্রথম থেকে ৩১ তম ব্যাচের ১জন করে শিক্ষার্থী।
অনুষ্ঠানে প্রয়াত শিক্ষকদের পরিবারের মাঝে মরোনত্তর সন্মাননা স্মারক ও উপহার এবং উপস্থিত শিক্ষকদের সন্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.