
নোয়াখালী প্রতিনিধি:
বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালী জেলা শাখার উদ্যোগে সোমবার সকাল ৯.৩০ মিনিট থেকে বেলা ১১.৩০ মিনিট পর্যন্ত জেলা জজ কোর্টের সামনে ২ ঘন্টা ব্যাপী কলম বিরতি পালন করা হয়েছে।
বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় করে অধস্তন আদালত ও ট্রাইবুনালের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদানসহ বিদ্যমান জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের প্রথম থেকে ষষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম থেকে ১২ তম গ্রেডভুক্ত করা এবং বিদ্যমান ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়নের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়েছে।
উক্ত কর্মসূচিতে নোয়াখালী জেলা শাখার নেতৃবৃন্দসহ সর্বস্তরের প্রায় শতাধিক কর্মচারী উপস্থিত ছিলেন। তারা অতিদ্রুত তাদের ন্যায্য দাবি মেনে নেয়ার আহবান জানান।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.