প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৮:২১ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৫, ২০২৫, ৫:০২ অপরাহ্ণ
নেত্রকোনা সীমান্তে চোরাচালানের ১২৮ বোতল ভারতীয় মদ জব্দ

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা ১২৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কেউ আটক হননি। মঙ্গলবার ভোরে উপজেলার খারনই ইউনিয়নের বনবেড়া এলাকা থেকে এসব মদ জব্দ করা হয়।
নেত্রকোনা ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। বিজিবি জানায়, জেলার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী বনবেড়া এলাকায় ১২৮ বোতল ভারতীয় মদ মালিক বিহীন অবস্থায় পায় বিজিবি। উদ্ধারকৃত এসব মদ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে বলেও জানায় বিজিবি।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.