প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৯:০০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২২, ২০২৫, ১:৪০ অপরাহ্ণ
নেত্রকোনার সীমান্তে ৩১ বিজিবি কর্তৃক মালিকবিহীন ভারতীয় মদ জব্দ

মালিকবিহীন আমদানী নিষিদ্ধ ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নেত্রকোনা ব্যটালিয়নের সদস্যরা। অবৈধ পথে আনা ৩৫ বোতল মদের মধ্যে রয়েছে ভারতীয় আইস ভদকা, রয়েল স্ট্যাগ ও ব্লেন্ডার প্রাইড ব্র্যান্ডের মদ। বুধবার (২২ জানুয়ারি) সকাল ১১টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)।
৩১ বিজিবি’র অধিনায়ক আরো জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবি’র অধীনস্থ নলুয়াপাড়া বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল অভিযান পরিচালন করেন। এসময় নেত্রকোনার দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ফান্দা নাম এলাকায় সীমান্ত পিলার ১১৬২ এমপি হতে আনুমানিক আড়াইশো গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করে টহল দলটি। তিনি আরও জানান, আমদানী নিষিদ্ধ অবৈধ পথে আনা ভারতীয় আইস ভদকা, রয়েল স্ট্যাগ ও ব্লেন্ডার প্রাইড ব্র্যান্ডের ভারতীয় মদের বোতলগুলো নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে মুন্সিপাড়ায় মালিকবিহীন আমদানী নিষিদ্ধ ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নেত্রকোনা ব্যটালিয়নের সদস্যরা। অবৈধ পথে আনা ৮৯ বোতল মদের মধ্যে রয়েছে ভারতীয় আইস ভদকা ও রয়েল স্ট্যাগ ব্র্যান্ডের মদ। বুধবার (২২ জানুয়ারি) সকাল ১০টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)। ৩১ বিজিবি’র অধিনায়ক জানান, গত মঙ্গলবার রাত ১১টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবি’র অধীনস্থ মুন্সিপাড়া বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল অভিযান পরিচালন করেন। এসময় ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের ঘিলাগড়া নাম এলাকায় সীমান্ত পিলার ১১৪০/৩-এস হতে আনুমানিক দুইশো গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন ৮৯ বোতল ভারতীয় জব্দ করে টহল দলটি। তিনি আরও জানান, আমদানী নিষিদ্ধ অবৈধ পথে আনা আইস ভদকা ও রয়েল স্ট্যাগ ব্র্যান্ডের ভারতীয় মদের বোতলগুলো নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.