প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৭:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৩, ২০২৫, ৬:১৫ অপরাহ্ণ
নেত্রকোনার মদনে ৫ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ

আওয়ামী লীগ সরকার পতনের পর আওয়ামীলীগ সমর্থিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা জেলহাজতে ও আত্মগোপনে থাকায় নেত্রকোনার মদনে ৫টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ করা হয়েছে। বিশেষ সূত্রে জানা যায় মদন উপজেলার তিনটি ইউনিয়ন পরিষেদের চেয়ারম্যান জেল হাজতে ও দুইটি ইউনিয়নের চেয়ারম্যান আত্মগোপনে রয়েছে। ওই ইউনিয়ন গুলোর জনগণ সেবা বঞ্চিত হওয়ায় ২০ জানুয়ারী নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাসের স্বাক্ষরিত এক চিঠিতে প্রশাসক নিয়োগ করা হয়েছে।
আরো জানা গেছে, মদন উপজেলা কাইটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাফায়াত উল্লাহ রয়েল। বিভিন্ন মামলার আসামি হওয়ায় তিনি বর্তমানে নেত্রকোনায় জেল হাজতে আছেন।তার অনুপস্থিতিতে এই ইউনিয়নে প্রশাসক হিসাবে নিয়োগ করা হয়েছে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদকে। এদিকে মদন সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়ন যুবলীগের সভাপতি খাইরুল ইসলাম আকন্দ জেলহাজতে থাকায় তার ইউনিয়নে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইমরান হাবিবকে প্রশাসক হিসাবে নিয়োগ করা হয়েছে।
অন্যদিকে গোবিন্দশ্রী ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মাইদুল ইসলাম খান মামুন জেলহাজতে থাকায় তার ইউনিয়নে প্রশাসক হিসাবে নিয়োগ করা হয়েছে উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমানকে। মাঘান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম খান মাসুদ আত্মগোপনে থাকায় তার ইউনিয়নে উপজেলা সমবায় কর্মকর্তা আবুল কালাম আজাদকে প্রশাসক নিয়োগ করা হয়েছে। এবং নায়েকপুর ইউনিয়ের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হাদিস মিয়া জেল হাজতে থাকায় এই ইউনিয়নে উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারি প্রকৌশলী রোমমান আরাকে প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.