প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৬:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৯, ২০২৪, ৩:২৭ অপরাহ্ণ
নেত্রকোনার দুর্গাপুরে শেষ হলো দুইদিন ব্যাপি কৃষিবিষয়ক প্রশিক্ষণ

নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা পারি ডেভেলপমেন্টের আয়োজনে এস আর আই পদ্ধতিতে নিয়ে প্রান্তিক পর্যায়ের কৃষকদের অংশগ্রহণে দুইদিনব্যপি প্রশিক্ষণ শেষ হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীজ বিতরণের মাধ্যমে এ প্রশিক্ষণ শেষ হয়।
পারি ডেভেলপমেন্ট এর কৃষি অফিসার আলী আকবর রুপু উপস্থিত কৃষকদের এস আর আই (System of Rice Intensification) পদ্ধতিতে ধান চাষে কম খরচ, কম কৃষি উপকরণ ব্যবহার করে অধিক ধান উৎপাদন করা যায় কিভাবে তা হাতে কলমে আলোকপাত করেন। ধানের উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় অতিরিক্ত উপকরণ কম ব্যবহার করে ধানের বেশি ফলন হওয়ার লক্ষ্যে প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এই পদ্ধতিতে ধান চাষে স্থানীয় কৃষকগণ অধিক লাভবান হবেন বলে আশা করা হচ্ছে।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান আনছারী, অতিরিক্ত কৃষি অফিসার রায়হানুল হক, প্রজেক্ট ম্যানেজার কমল পাল, প্রজেক্ট অফিসার প্রিন্স কোরাইয়া, মনিটরিং অফিসার অপরাজিত রায় প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.