প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৫:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ৭:০৫ অপরাহ্ণ
নেত্রকোনার কলমাকান্দায় অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গরু বিতরণ

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে বকনা গরু ও ঔষধ বিতরণ করা হয়েছে। উপজেলার সমতল ভূমিতে বসবাসরাত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্টির যাচাইকৃত ৮০ জনের মধ্যে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বকনা গরু ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রানিসম্পদ অফিসের আয়োজনে শহীদ মিনারে সামনে এসব বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কনিকা সরকার ও কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীমসহ সাংবাদিকবৃন্দ ।
সমতল ভূমিতে বসবাসরাত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্টির আর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে জনপ্রতি ১টি বকনা গরু ও প্রয়োজনীয় ঔষধসহ ৮০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বিতরণ করা হয়। উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডা. কনিকা সরকার জানান, ক্ষুদ্র নৃ-গোষ্টির আর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় পরবর্তীতে প্রকল্পের সুফলভোগীদের মাঝে বিতরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.