প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৮:২১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১০, ২০২৫, ৬:৪৬ অপরাহ্ণ
নেত্রকোনায় হেযবুত তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে নারীদের ভূমিকা শীর্ষক নারী সম্মেলন

সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
নেত্রকোনায় হেযবুত তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে নারীদের ভূমিকা শীর্ষক নারী সম্মেলন অনুষ্ঠি। সোমবার (১০ নভেম্বর) নেত্রকোনা জেলা প্রেসক্লাবের হল রুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এসময় নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলনে বক্তারা বলেন, তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থাই নারীমুক্তির একমাত্র পথ, মানবসৃষ্ট ত্রুটিযুক্ত ব্যবস্থার অনুসরণ এবং ধর্মের ভুল ব্যাখ্যার দরুন বিশ্বজুড়ে নারীরা অধিকার, সম্মান ও নিরাপত্তা সংকটে ভুগছে। এই সংকট থেকে উত্তরণের জন্য তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে নারীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছে হেযবুত তওহীদ।
নেত্রকোনায় হেযবুত তওহীদ আয়োজিত ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে নারীদের ভূমিকা’ শীর্ষক নারী সম্মেলনে বক্তারা এই আহ্বান জানান। এসময় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী বিভাগের প্রধান রুফায়দাহ পন্নী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “একটি আধুনিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে নারীর সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। কিন্তু ধর্মের অপব্যাখ্যা ও মানবসৃষ্ট ত্রুটিপূর্ণ ব্যবস্থা নারীদের এই ভূমিকা থেকে বিচ্যুত করেছে।” তিনি বলেন, পশ্চিমা পলিসি আমদানি করে নারীর মুক্তি সম্ভব নয়। ইসলামের প্রকৃত শিক্ষাই নারীকে অন্ধকার যুগ থেকে উদ্ধার করে সম্মান ও মর্যাদার আসনে বসিয়েছিল। রসুল (সা.)-এর যুগে নারীরা মসজিদ, বাজার, হাসপাতাল পরিচালনাসহ যুদ্ধের ময়দানেও সক্রিয় ছিলেন।
তিনি মানুষের তৈরি মতবাদের ব্যর্থতা তুলে ধরে বলেন, “যেসব নারী অধিকারের জন্য রাজনৈতিক সংগ্রাম করছেন, তারাও আজ সহকর্মীদের দ্বারা নিপীড়িত হচ্ছেন। যা এসব মতবাদের চূড়ান্ত ব্যর্থতার প্রমাণ।” তিনি আরও বলেন, “হেযবুত তওহীদের প্রস্তাবিত তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের কোনো কোটার প্রয়োজন হবে না, তারা যোগ্যতা ও মেধা দিয়েই রাষ্ট্রীয় সকল অঙ্গনে নিজেদের স্থান করে নেবে।” তিনি মানবতার কল্যাণে নারীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নারী কর্মীদের প্রতি নির্দেশনা প্রদান করেন। নেত্রকোনা জেলা নারী সম্পাদক সাখি আক্তার কলির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য তাসলিমা ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় সভাপতি এনামুল হক বাপ্পা, নারী সম্পাদক রোজিনা আক্তার,নেত্রকোনা জেলা সভাপতি আব্দুল কাইয়ুম, নেত্রকোনা সদর উপজেলা নারী সম্পাদক খাদিজা আক্তার,কেন্দুয়া উপজেলা নারী সম্পাদক জিবনা আক্তার, মোহনগঞ্জ উপজেলা নারী সম্পাদক সিফা আক্তার প্রমূখ।এসময় সম্মেলনে নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলার নারী নেত্রী ও কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তাদের উপস্থিতিতে মিলনায়তন কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।এসময় উক্ত অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সামিয়া আক্তার ডলি।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.