প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৫:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩১, ২০২৫, ৩:৫৭ অপরাহ্ণ
নেত্রকোনায় সড়কে বিকল ট্রাকে সিএনজির ধাক্কায় নিহত- ২

সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
নেত্রকোনার পূর্বধলায় সড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের পেছনে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় নারীসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের নারান্দিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ময়মনসিংহ কোতোয়ালি থানার চায়না মোড় এলাকার আব্দুল জলিল (৪৫) ও নেত্রকোনা সদর উপজেলার আসাদআটি গ্রামের শহীদ মিয়া (৪২)। আহত শহীদ মিয়ার স্ত্রী রেজিয়া আক্তার (৪০) এবং আরেক অজ্ঞাতনামা নারী যাত্রীকে স্থানীয় বাসিন্দারা গুরুতর অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
স্থানীয় সূত্র জানায়, বালুভর্তি একটি ট্রাক সড়কের পাশে বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। রাতের আঁধারে ময়মনসিংহগামী সিএনজিচালিত অটোরিকশাকে ট্রাকটি দেখতে না পেয়ে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান।
শ্যামগঞ্জ হাইওয়ে থানার ওসি মোহাম্মদ নান্নু খান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.