প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৭:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৫, ২০২৫, ৬:১২ অপরাহ্ণ
নেত্রকোনায় মেদনি ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি এন পি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নেত্রকোনা সদর উপজেলার মেদনি ইউনিয়নে দূঃস্থ অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ শে জানুয়ারি) সকালে মেদনি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে বিভিন্ন এলাকায় সাবেক ছাত্রনেতা নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও বর্তমান নেত্রকোনা জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মেদনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মুখলেছুর রহমান খান কম্বল বিতরণ করেন।
কম্বল বিতরনের সময় উপস্থিত ছিলেন মেদনি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবুল হাসেম সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন খান সাংগনিক সম্পাদক আব্দুল খালেক যুগ্ন সম্পাদক নূরুল আমীন বুলেট সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় মুখলেছুর রহমান খান বলেন, ‘সমাজের প্রত্যেক স্বচ্ছল ব্যক্তির উচিত অসহায় শীতার্তদের পাশে দাঁড়ানো, আমি ’বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমার এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছি। প্রতিবেশী ভাই-বোনদের যেকোনো বিপদে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.