প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ১২:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৫, ২০২৫, ৯:৪৮ অপরাহ্ণ
নেত্রকোনায় মানবিক পদক্ষেপে প্রশংসায় ভাসছেন নেত্রকোনা পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার

সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
প্রশাসনের দায়িত্ব শুধু আইন প্রয়োগ নয়, মানুষের পাশে দাঁড়ানোও একটি বড় দায়িত্ব। এই কথাটির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন নেত্রকোনা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদার। তিনি ইতিমধ্যে একজন মানবিক, সংবেদনশীল ও কর্মঠ পৌর প্রশাসক হিসেবে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।
নেত্রকোনা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদার বলেন, প্রতিটি মানুষের সমানভাবে বাঁচার অধিকার আছে। তাই সাধ্যমতো মানুষের পাশে আমরা যদি দাঁড়াই, তাহলে কেউ পিছিয়ে থাকবে না। সমাজ তখনই সুন্দর হবে, যখন আমরা একে অপরের জন্য কাজ করবো। আমি পৌরসভাবাসীর সহযোগিতা চাই।
জানা যায়, তার এই মানবিক পদক্ষেপ স্থানীয় মানুষের মধ্যে গভীর প্রশংসার জন্ম দিয়েছে। সাধারণ মানুষের ভাষায়—প্রশাসনে যদি এমন সংবেদনশীল, সৎ ও মানবিক কর্মকর্তা থাকেন, তাহলে সমাজ এগিয়ে যেতেই বাধ্য।
নেত্রকোনা পৌরসভার বেশ কয়েকজন সুবিধাবোগী বলেন,আমাদের পৌর প্রশাসক শুধু একজন কর্মকর্তা নন—তিনি একজন অভিভাবক।তিনি নেত্রকোনা পৌরসভায় প্রশাসক হিসেবে যোগদান করার পর পরেই পাল্টে গেছে নেত্রকোনা পৌরসভার সকল কার্যক্রম। তিনি তার কাজ শেষ করে রাতের আধারেও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ঘুরে ঘুরে দেখেন পৌরসভার কোথাও কোনো সমস্যা আছে কি না।
নেত্রকোনা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদার পৌরসভার বিভিন্ন প্রান্তে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক উদ্যোগের নজির স্থাপন করেছেন। দায়িত্ব পালনের পাশাপাশি তিনি মাঠে নেমে মানুষের পাশে থেকে জনপ্রিয়তা অর্জন করেছেন—যা একজন আদর্শ প্রশাসকের অনন্য উদাহরণ।
নেত্রকোনা পৌরসভার স্থানীয়দের মতে, আরিফুল ইসলাম সরদার শুধু একজন প্রশাসক নন, তিনি একজন আশার বাতিঘর। তাঁর মতো কর্মঠ ও মানবিক নেতৃত্ব পৌরসভায় নয় বরং প্রতিটি সমাজে ইতিবাচক পরিবর্তনের দরজা খুলে দেয়।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.